উত্তরায় মাইক্রোবাসে আগুন!

Passenger Voice    |    ০৩:১২ পিএম, ২০২৫-১১-১২


উত্তরায় মাইক্রোবাসে আগুন!

রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটে জসীম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থা ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লেগেছে। পরে ড্রাইভার সড়কের পাশে গাড়ি রেখে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। আমরা ঘটনাস্থরে গিয়ে ড্রাইভারকে না পেলেও পরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’

প্যা.ভ.ম