শিরোনাম
Passenger Voice | ০৬:৩২ পিএম, ২০২৫-১১-১০
চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন। নিহতের নাম দেলোয়ার হোসেন (৪২)। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, একটি মিনি বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের নাম পাওয়া গেছে। বিস্তারিত পরিচয় শনাক্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত