“গলায় দিয়ে ফাঁসির দড়ি, চালাবনা আমরা গাড়ি”

Mokhtar Hossain    |    ০৬:৩৭ পিএম, ২০১৯-১১-১৮


“গলায় দিয়ে ফাঁসির দড়ি, চালাবনা আমরা গাড়ি”

চট্টগ্রামে নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ অলংকার মোড়ে হালকা মোটরযান শ্রমিক ইউনিয়ন এর উদ্দ্যোগে নতুন সড়ক পরিবহন আইনকে কালো আইন দাবি করে এই আইন  বাতিলের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে  শ্রমিক  নেতারা এই আইন বাস্তবায়নের আগে নগরীতে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন, ফুটপাত উচ্ছেদ, যাত্রীদের সড়কে চলাচলের পথ নির্ধারণ করার দাবি জানান।অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে এই আইন বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে বলে নেতারা হুশিয়ারি প্রদান করেন।