শিরোনাম
Passenger Voice | ১০:৫০ এএম, ২০২৫-১০-২৭
ঢাকার ফার্মগেটে মেট্রোরেল লাইনের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে, সেটি এখন মেরামতের কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম।
সোমবার (২৭ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, কাজ চলছে। টেকনিক্যাল টিমের সঙ্গে কথা হলে তারা জানান, দ্রুতই কাজ শেষ করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছেন জাপানি কারিগরি দলের একজন সদস্য।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। দুর্ঘটনার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত