র‍্যাপিড পাস কার্ড ব্যবহার করে মেট্রোরেলে ভাড়া জালিয়াতি

Passenger Voice    |    ১২:৫৮ পিএম, ২০২৫-১০-২৩


র‍্যাপিড পাস কার্ড ব্যবহার করে মেট্রোরেলে ভাড়া জালিয়াতি

ঢাকা মেট্রোরেলে অভিনব কৌশলে চলছিল ভাড়া জালিয়াতি। একটি সংঘবদ্ধ চক্রের কারণে লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ার পর টনক নড়েছে কর্তৃপক্ষের। তবে এই জালিয়াতি বন্ধ করতে গিয়ে ‘একই স্টেশনে বিনা ভাড়ায় প্রবেশ ও বাহির’ হওয়ার সুবিধা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাদের প্রশ্ন, একটি চক্রের অন্যায়ের শাস্তি কেন পাবেন সবাই?


মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিনা ভাড়ায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করছিল। বিষয়টি ধরা পড়ার পরই সোমবার (২০ অক্টোবর) থেকে ‘বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট’ সুবিধা বন্ধ করে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।


একটি সংঘবদ্ধ চক্রের 'ঢুকতেন একজন, বের হতেন আরেকজন' কৌশলে লাখ লাখ টাকা ক্ষতির মুখে মেট্রোরেল কর্তৃপক্ষ। এই প্রতারণা রুখতে বন্ধ হলো যাত্রীবান্ধব একই স্টেশনে ফ্রি এন্ট্রি-এক্সিট সুবিধা। তবে, এই সুবিধা বন্ধ করায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, মাথা ব্যথা হলে তার ব্যবস্থা নিতে হবে। কিন্তু মাথা কেটে সমস্যার সমাধান হয় না।