শিরোনাম
Passenger Voice | ০৫:১৮ পিএম, ২০২৫-১০-১৯
নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবিতে রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ফার্মগেট মোড়ে বিক্ষোভ করেছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভে সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সাইন্স হাই স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রথমে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে মানববন্ধন করে এবং পরে বিক্ষোভ মিছিল করে।
শিক্ষার্থীরা জানায়, তাদের স্কুল ও কলেজের সামনে অটোরিকশাগুলো জ্যাম তৈরি করে এবং গেটের সামনে লাইন ধরে থাকে। এই এলাকায় স্কুল, কলেজ ও বেশ কয়েকটি কোচিং সেন্টার থাকায় প্রায় ২ হাজার শিক্ষার্থীকে এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, অটোরিকশাগুলো একটার পর একটা থাকায় যেমন জ্যাম সৃষ্টি করে এবং রাস্তা পারাপারে সমস্যা হয়, তেমনি রাস্তা ফাঁকা থাকলে তারা ৪০-৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালায়। তাদের মতে, অটোরিকশার ব্রেক দিয়ে এই গতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, যার ফলে অনেক সময় তারা শিক্ষার্থীর উপরে রিকশা তুলে দেয়। এই সমস্যার সমাধানে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়েছে।
তাদের দাবিগুলো হলো: শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনের সড়কে অবিলম্বে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে; পর্যাপ্ত ল্যাম্প পোস্ট লাগাতে হবে; লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে; এবং ফুটপাথ থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, পার্কিং স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত