শিরোনাম
Passenger Voice | ১১:৪৮ এএম, ২০২৫-১০-১২
পদ্মা নদীতে কুয়াশার তীব্রতার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম।
তিনি বলেন, ভোর রাত ৩টার দিকে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে এবং ৪টার দিকে তীব্রতা বেড়ে যায়। পরে ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরি চলাচল বন্ধ হওয়ায় মাঝ নদীতে রো রো ফেরি মতিউর রহমান এবং এনায়েতপুরী নামে দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে। সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয় এবং মাঝ নদীতে আটকে থাকা ফেরি তীরে এসে পৌঁছে।
ফেরি চলাচল বন্ধা থাকায় ঘাট এলাকায় নৌপথ পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত