শিরোনাম
Passenger Voice | ০৪:৫৩ পিএম, ২০২৫-১০-১১
ময়মনসিংহে জুলাইযোদ্ধারা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে নগরীর শিকারিকান্দায় বাইপাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এরপর থেকে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হান গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় যাওয়ার জন্য মাসকান্দা বাসটার্মিনালে যান। এ সময় তাকে পরিবহন শ্রমিকরা জুলাইযোদ্ধা বলে টিটকিরি দেয়। এ নিয়ে তখন বাকবিতণ্ডা হয়। ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্ররা জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকাধীন ইউনাইটেড পরিবহন ঢাকা-ময়মনসিংহে চলাচল বন্ধ করে দেয়। এছাড়া তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানানো হয়।’
বক্তব্য জানতে ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর মোবাইল নম্বরে একাধিক কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।
তবে শিকারিকান্দা বাইপাস শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, গাড়ি বন্ধ করতে হলে সব গাড়ি বন্ধ করতে হবে। শুধুমাত্র ইউনাইটেড পরিবহন বন্ধের দাবি শ্রমিকরা মানছে না। কারণ এই গাড়িতে কাজ করে অনেকের জীবীকা নির্বাহ হচ্ছে। তাই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে সব যানবাহন বন্ধ করে দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত