মোটরসাইকেল কাঁধে নিয়েই রওনা

Passenger Voice    |    ০২:৪৩ পিএম, ২০২৫-১০-০৮


মোটরসাইকেল কাঁধে নিয়েই রওনা

হতেই পারে এটা। মোটরসাইকেল আধুনিক জীবনের একটি অপরিহার্য বাহন। এটি সহজে চলাচলের সুযোগ করে দেয় এবং সময় বাঁচায়। 

শহরের যানজটে যেখানে বড় গাড়ি চলাচল করা কঠিন, সেখানে মোটরসাইকেল দ্রুত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। এটি খরচ সাশ্রয়ী একটি বাহন। অল্প জায়গায় পার্ক করা যায়। গ্রামীণ ও দুর্গম এলাকায় যেখানে বড় যানবাহন যেতে পারে না, সেখানে মোটরসাইকেল সহজে চলতে পারে।

সব মিলিয়ে, মোটরসাইকেল শুধু একটি যানবাহন নয়, বরং এটি আধুনিক জীবনের গতি, স্বাধীনতা ও সময় ব্যবস্থাপনার এক গুরুত্বপূর্ণ সহায়ক।

অনেক সময় এমন কিছু কিছু ঘটনা ঘটে যায়, যা রীতিমতো চমকে দেয় আমাদের। এবার তেমনই আরও একটা ঘটনা ঘটল ভারতের উত্তর প্রদেশের ঝাঁসিতে।

ট্রেন আসবে বলে রেল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে রাস্তার দুপাশে কিছু যানবাহন আটকা পড়ে। ঠিক এমন সময় কাঁধে মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং পারাপার হতে দেখা গেল এক ব্যক্তিকে।

মোটরসাইকেল বহন করে রেলক্রসিং পারাপার করা ওই ব্যক্তির ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল।

পুলিশ জানায়, ভিডিওটি জেলার মোন্থা থানা এলাকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নেটিজনের বলছেন, হয়তো এমন তাড়া ছিল যে, ট্রেন যাওয়ার সময়টুকু তিনি অপেক্ষা করতে পারছিলেন না। তাই এটি কাঁধে নিয়ে ক্রসিং পার হয়েছিলেন তিনি।