শিরোনাম
Passenger Voice | ০৬:০৩ পিএম, ২০২৫-১০-০৬
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বাসের ধাক্কায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন লাগিয়ে দেয়।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ ভবনের সামনে বেপরোয়া গতির মৌমিতা পরিবহনের একটি বাস ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত এবং দুজন আহত হন।
নিহত ব্যক্তির নাম মোজাম্মেল হক (৫৫)।
তিনি নারায়ণগঞ্জ সস্তাপুর জেলখানা এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার মিশুক চালক আনিছুর রহমান (৩৫) এবং ফতুল্লার কায়েমপুর এলাকার অটোচালক রানা বাবু (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌমিতা বাসটি অতিরিক্ত গতিতে ঢাকামুখী যাচ্ছিল। এ সময় হঠাৎই রাস্তায় চলন্ত অবস্থায় থাকা একটি ব্যাটারিচালিত ইজিবাইককের সামনে নিয়ন্ত্রণ হারায় চালক।
বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ভেতরে থাকা মোজাম্মেল হক ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা বাসটিকে ঘিরে ফেলে চালক ও হেলপারকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হেফাজতে নেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন লাগিয়ে দেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপারকে জনতা আটক করে আমাদের হাতে দিয়েছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত