বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অ্যাঙ্কর সয়েল-এইসি জেভির মধ্যে চুক্তি

Passenger Voice    |    ০২:৪০ পিএম, ২০২৫-০৯-২৫


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অ্যাঙ্কর সয়েল-এইসি জেভির মধ্যে চুক্তি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাস-বে, যাত্রী আশ্রয় কেন্দ্র ও ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং অ্যাঙ্কর সয়েল-এইসি জেভির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোছাম্মাৎ মমতাজ বেগম। এ সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস ও অ্যাঙ্কর সয়েল-এইসি জেভির পরিচালক মো. মাসুদ রানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অ্যাঙ্কর সয়েল-এইসি জেভির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।