শিরোনাম
Passenger Voice | ১২:৫৯ পিএম, ২০২৫-০৯-২১
চট্টগ্রাম, নওগাঁ ও নরসিংদী জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার এ নিয়োগসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত