শিরোনাম
Passenger Voice | ০৪:৪১ পিএম, ২০২৫-০৯-০৫
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের ১৭ নভেম্বর-২০২৪ জারি করা সার্কুলার অনুযায়ী ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ৫ সেপ্টেম্বর শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্তক্রমে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি ৫ সেপ্টেম্বরের শুক্রবারের পরিবর্তে ৬ সেপ্টেম্বর শনিবার পুনঃনির্ধারণ করা হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত