শিরোনাম
Passenger Voice | ১০:৩৮ এএম, ২০২৫-০৯-০১
ডিপ্লোমাধারীদের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে এবং কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে রাজধানীর আগারগাঁও এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ে অবস্থান নেন। সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। এ সময় তারা স্লোগান দেন- 'কৃষিবিদদের অ্যাকশন, ডাইরেক্ট একশন', 'বিএসসিরা ভাই ভাই, ডিপ্লোমার ঠাঁই নাই', 'পাস করে এসএসসি, পদ চায় বিএসসির'। পরে সড়ক ব্লকেড দিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, কৃষিবিদ ঐক্য পরিষদের পূর্ব ঘোষিত ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবেই তারা এ অবরোধ কর্মসূচি পালন করছেন। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি অনুষদের শিক্ষার্থীরাও একই সময়ে আন্দোলনে যুক্ত হয়েছেন।
আগারগাঁও আবারও শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে নবম গ্রেডে (বিএডিসি’র কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে পারবে না- এ মর্মে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
শেকৃবির আন্দোলনকারী শিক্ষার্থী মো. রাসেল বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) একই দাবিতে রাজধানীর আগারগাঁও মোড়ে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করেছিলেন শেকৃবি শিক্ষার্থীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত