শিরোনাম
Passenger Voice | ০৪:৩০ পিএম, ২০২৫-০৮-২৮
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে রেকর্ড পরিমাণ চাল আমদানি হয়েছে। বুধবার (২৮ আগস্ট) একদিনেই আমদানি হয় ৫ হাজার ৬৫০ মেট্রিক টন চাল।
আমদানি বাড়ার সাথে সাথে প্রতি কেজি চালের দাম কমেছে ৩ থেকে ৪ টাকা। হিলি বন্দরের পাইকারী বাজারে প্রতি কেজি শম্পা চাল বিক্রি হচ্ছে ৬৭ থেকে ৬৮ টাকায়। মিনিকেট বিক্রি হচ্ছে ৬২ টাকা এবং মোটা জাতের স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫১ টাকা কেজি দরে।
একদিকে আমদানি বেশি অন্য দিকে দাম তুলনামূলক কম থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতারা আসছেন এই বন্দরে। বেচা-কেনা ভালো হওয়ায় খুশি ক্রেতা বিক্রেতারা। মোটা জাতের চালের আমদানি তুলনামূলক কম হলেও সবচেয়ে বেশি আমদানি হচ্ছে সরু জাতের চাল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত