শিরোনাম
Passenger Voice | ০২:০০ পিএম, ২০২৫-০৮-২৭
বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা প্রায় ৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা। মূল বেতনের ছয় গুণ প্রণোদনা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ৪৪৩তম বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এদিন সভায় অনুমোদন পায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণীও।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব বিষয় নিশ্চিত করেছেন।
হিসাব বিবরণী অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ৪৭ দশমিক ৭১ শতাংশ বেড়ে ২২ হাজার ৬০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর সভাপতিত্ব করেন।
সেখানে উপস্থিত কেন্দ্রীয় ব্যাংকের এক ডেপুটি গভর্নর নিট মুনাফার হিসাব নিশ্চিত করেছেন। তিনি বলেন, "নিট মুনাফা হয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা। মোট আয় ৩৩ হাজার কোটি টাকা।"
তিনি বলেন, "আয়ের বড় একটি অংশ এসেছে সুদ থেকে।"
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগের অর্থবছরে নিট মুনাফা হয় ১৫ হাজার ৩০০ কোটি টাকা। আর আয় হয় ৪০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, বুধবার হিসাব বিবরণীতে নিরীক্ষক ও গভর্নরের সইয়ের পর বাকি টাকাও সরকারের হিসাবে জমা করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত