শিরোনাম
Passenger Voice | ১২:৫৬ পিএম, ২০২৫-০৮-২৭
পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৭আগস্ট) বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা।
ফলে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক। দেখা দেয় দীর্ঘ যানজট।
শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
দেখা যায়, শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এসময় বাংলামোটর থেকে শাহবাগ দিয়ে মৎস্য ভবন গন্তব্যে যেসব বাস চলাচল করে, সেগুলো শাহবাগ মোড়ে এসে দাঁড়িয়ে গেছে। এছাড়াও এলিফ্যান্ট রোড থেকে শাহবাগ হয়ে বিভিন্ন গন্তব্যে যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে।
আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।
এর আগে মঙ্গলবার ৫ ঘণ্টা ধরে শাহবাগে অবস্থান নেন তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত