শিরোনাম
Passenger Voice | ০৫:০৫ পিএম, ২০২৫-০৮-২৩
ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকার কাছে আজ শনিবার সকালে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকামুখী ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সকাল ৮টা ১৭ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে বেলা ১টা ৫০ মিনিটের দিকে লাইনটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকালে বিমানবন্দর স্টেশন এলাকার কাছে এপিবিএন কার্যালয়ের বিপরীতে লাইনচ্যুত হয়। এতে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আরেকটি লাইন সচল ছিল। বেলা ১টা ৫০ মিনিটের দিকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ জানিয়েছে, রাতে জামালপুরের তারাকান্দি স্টেশন থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটির গন্তব্য ছিল ঢাকার কমলাপুর স্টেশন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত