মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২

Passenger Voice    |    ০১:৩৬ পিএম, ২০২৫-০৮-০২


মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২

মালয়েশিয়ার পাহাং রাজ্যে পূর্ব উপকূলীয় কুয়ানতান ইস্ট কোস্ট হাইওয়েতে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গাড়ির চালক মো. সাব্বের হাসান (৩০), দুই যাত্রী জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)।

কুয়ানতানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান আদলি মাত দাউদ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই বাংলাদেশি যাত্রীরা কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আহত দুই যাত্রী হাবিব বিশ্বাস (৪৫) এবং মনিরাম চন্দ্র বসুকে (৪০) তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটির পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহত চালক সাবের হাসানের ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং রোড ট্যাক্সের মেয়াদ গত মে মাসে শেষ হয়ে গিয়েছিল। 

বেপরোয়া বা বিপজ্জনক গাড়ি চালানোর মাধ্যমে মৃত্যু ঘটানোর অভিযোগে ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান আদলি মাত দাউদ। সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে