শিরোনাম
Passenger Voice | ১১:৩৮ এএম, ২০২৫-০৮-০১
আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো— ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অফিস আদেশের মাধ্যমে এ মূল্য নির্ধারণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ আগস্ট থেকে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল লিটার প্রতি ১০২ টাকা, কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন প্রতি লিটার ১২২ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ১১৮ টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত