শিরোনাম
Passenger Voice | ০৪:৪১ পিএম, ২০২৫-০৭-৩১
নাটোরে স্থানীয় অনলাইন পোর্টাল সংবাদ শৈলীর রিপোর্টার রাহিদ দুর্ঘটনার লাইভ করতে গিয়ে দেখেন নিজের বাবাই আহত হয়েছেন। পরে লাইভ ছেড়ে হাসপাতালে নেওয়ার পথেই তার বাবা মারা যান।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নাটোরের হরিশপুর বাইপাস চত্বরে এক সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হন রাহিদের বাবা।
নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৬০)। তিনি নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার শুকুর আলীর ছেলে।
রাহিদ বলেন, ‘বাবা নাটোর শহরের নীচাবাজারে সবজি বিক্রি করতেন। বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনার খবর পয়ে লাইভের উদ্দেশে হরিশপুর বাইপাস চত্বরে পৌঁছে দেখি বাবা আহত-রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে লাইভ ছেড়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। এর আগে সকালে রিকশাভ্যানে করে যাওয়ার সময় অটোরিকশা ও বাসের সংঘর্ষে আহত হন বাবা।’
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত