শিরোনাম
Passenger Voice | ০৪:০৭ পিএম, ২০২৫-০৭-২৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত