শিরোনাম
Passenger Voice | ১২:৫৫ পিএম, ২০২৫-০৭-২৮
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি। দেশের অন্যতম বেসরকারি এই ব্যাংক ডিসবার্সমেন্ট অ্যান্ড ক্লোজিং, আরওসি অপারেশনস বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। পদের নাম অ্যাসোসিয়েট ম্যানেজার।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কেউ চাকরি পেলে কর্মস্থল হলে কুমিল্লা ও সিলেটে।
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার, (ডিসবার্সমেন্ট অ্যান্ড ক্লোজিং, আরওসি অপারেশনস)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী প্রার্থীর।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনপদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত