শিরোনাম
Passenger Voice | ১১:২৫ এএম, ২০২৫-০৭-২৪
মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফের চট্টগ্রামে ফিরে গেছে৷ বিমানে থাকা যাত্রীদের আরেক ফ্লাইট বিজি-১২২ এ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমানটি। সেখানে ছিল ২৮৭ যাত্রী ছিল।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। পরে ৮টা ৩৭ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। তবে আকাশে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে উল্টো চট্টগ্রামে ফিরে আসে।
পরে বিমানে থাকা যাত্রীদের বিজি-১২২ ফ্লাইটে নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশের ফ্লাইটটি ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। যাত্রীদের আরেকটি ফ্লাইটে অনবোর্ড সম্পন্ন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত