চট্টগ্রামে বিআরটিএ ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৭ মামলায় জরিমানা ২৬ হাজার

Passenger Voice    |    ১১:৪৪ এএম, ২০২৫-০৭-২১


চট্টগ্রামে বিআরটিএ ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৭ মামলায় জরিমানা ২৬ হাজার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গতকাল (২০ জুলাই) রবিবার অভিযান চালায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৭ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ইকোনোমিক লাইফ টাইম উত্তীর্ণ হওয়ায় একটি মিনিবাস জব্দ করা হয় ।

ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শন করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিঃ) মোঃ মাসুদ আলম । ভ্রাম্যমাণ আদালত-১১ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, ভ্রাম্যমাণ আদালত-১২ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এবং আদালত-১৩ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা ।