শিরোনাম
Passenger Voice | ১০:৫১ এএম, ২০২৫-০৭-১৯
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাঈদ (৫২) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন।
শনিবার (১৯ জুলাই) ভোরের দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে খুলনা থেকে ২৬০টি বাসে যোগ দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে রয়েল পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথ্যক্ষদর্শীরা জানান, গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন সবাই। এ সময় মাওলানা আবু সাঈদ দেখতে পান, তার গাড়ির ব্যানারটি খুলে গেছে। ঠিক করার জন্য তিনি নিজেসহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে চলে যায়।
মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শনিবার ভোরের দিকে একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এছাড়া দুই-তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত