শিরোনাম
Passenger Voice | ০৩:৪৪ পিএম, ২০২৫-০৭-১৪
ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেত এক্সপ্রেস ট্রেনটি নাটোরের আজিমনগর স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি নেই। তবে সোমবার (১৪ জুলাই) সকালে আজিমনগর স্টেশনে আসতেই ট্রেনটি থেমে যায়। পরে যাত্রীরা খেয়াল করে দেখেন ট্রেনের ইঞ্জিন নেই, কেবল ১৫টি বগি পড়ে আছে। ইঞ্জিনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ট্রেনের বগি রেখেই ইঞ্জিন চলে যায়।
আজিমনগর স্টেশন সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা ৫৭ মিনিটে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে পৌঁছায়। স্টেশনে এসে হঠাৎ ট্রেনে থাকা ১৫ বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়। বগিগুলো স্টেশনে রেখেই ইঞ্জিনটি সামনের দিকে এগিয়ে যায়। ঘটনা জানতে পেরে ১০ মিনিট পর সেই ইঞ্জিন ফেরত এসে বগিগুলো নিয়ে ফের যাত্রা শুরু করে।
আজিমনগর স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার জীবন বৈরাগী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেন স্টেশনে আসার পর হঠাৎ করে ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে যায়। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম ও লোকো মাস্টারের সঙ্গে যোগাযোগ করি। প্রায় দশ মিনিট পর ইঞ্জিনটি ফিরে এসে পুনরায় বগিগুলো সংযুক্ত করে। কেবল ১০ মিনিটের বিলম্ব ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত