শিরোনাম
Passenger Voice | ১০:৪১ এএম, ২০২৫-০৭-১৪
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে আজ সোমবার বিকেল ৫টা থেকে কোনো ট্রেন থামবে না। তবে আগামীকাল মঙ্গলবার থেকে যথারীতি চলাচল করবে মেট্রো রেল।
জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১৩ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডিএমটিসিএল জানায়, জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান বাস্তবায়নে গঠিত কমিটির সিদ্ধান্তে মেট্রোরেলের স্টেশনটি বন্ধ রাখা হচ্ছে। এই সিদ্ধান্ত শুধু সোমবারের জন্যই নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে বাড়তি মানুষের চাপ এবং হুড়োহুড়ির আশঙ্কা থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত