শিরোনাম
Passenger Voice | ১০:৩৯ এএম, ২০২৫-০৭-০৭
সিরাজগঞ্জে আজ সোমবার (৭ জুলাই) অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভা। এতে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
সোমবার দুপুর ২টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রায় অংশ নেবেন তারা। এ লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙ্গানো হয়েছে।
সোমবার সকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে এনসিপি সারাদেশে ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে। এই কর্মসূচি চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
মেহেদী হাসান আরও বলেন, শহীদদের কবর থেকে শুরু করে সাধারণ মানুষের ওঠোন পর্যন্ত পৌঁছে যাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক। এই পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চায়, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিলেন। এনসিপি জানতে চায়, জনগণ কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতি নিয়ে তাদের ভাবনা কী এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী।
পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ন-সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ন-সদস্যসচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ অন্য নেতারা উপস্থিত থাকবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত