শিরোনাম
Passenger Voice | ০৩:৫৭ পিএম, ২০২৫-০৬-৩০
বাংলাদেশ-চীন মৈত্রী ষষ্ঠ সেতুর (মুক্তারপুর সেতু) সংগৃহীত টোলের অর্থ জমা করার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্মসচিব খন্দকার নূরুল হক এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহিদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সেতু, টানেল এবং সেতু বিভাগের স্থাপনা হতে আদায় করা টোলের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সদয় নির্দেশনা দিয়েছেন। এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মুক্তারপুর সেতু হতে আদায় করা টোলের অর্থ নিরাপদ স্থানে যথাযথ সময়ে জমা হবে। ফলে সবাই এর সুফল পাবে।
অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত