এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

Passenger Voice    |    ১২:১৩ পিএম, ২০২৫-০৬-২৩


এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদনে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৮.১১ শতাংশ।

রবিবার( ২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

এর আগে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে দশমিক ৪০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল  দশমিক ৩৭ দশমিক। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ৮.১১ শতাংশ।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে দশমিক ৩৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস ছিল ০.০৪ টাকা।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৮৭ টাকা।