শিরোনাম
Passenger Voice | ১০:৪১ এএম, ২০২৫-০৬-১৬
মাগুরা সদর উপজেলার ধলহারা মান্দারতলা এলাকায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে বন্দনা খাতুন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের শাহিনুর খন্দকারের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিবার (১৫ জুন) রাত ৮টার দিকে সাহাবী হোসেন তার মাকে মোটরসাইকেলে করে ধলহারা থেকে মাগুরা নিয়ে যাচ্ছিলেন। মান্দারতলা এলাকায় পৌঁছালে তিনি একটি গতিরোধক (স্পিড ব্রেকার) দেখতে না পেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পেছনে বসা বন্দনা খাতুন ছিটকে পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশটি উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত