শিরোনাম
Passenger Voice | ০৪:০৩ পিএম, ২০২৫-০৬-১৪
যুক্তরাষ্ট্রের বেসরকারি বিমান সংস্থা সিলভার এয়ারওয়েজ হঠাৎ তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।গত মঙ্গলবার (১১ জুন) শেয়ার করা একটি ইনস্টাগ্রাম পোস্টে সিলভার এয়ারওয়েজ ঘোষণা করেছে যে, তারা আর কোনো ফ্লাইট পরিচালনা করবে না। এর ফলে এই এয়ারওয়েজের যাত্রীরা আটকে পড়েছেন, কারণ তাদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
ফ্লোরিডা, বাহামা এবং ক্যারিবিয়ানের মধ্যে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আজ, ১১ জুন, ২০২৫ থেকে আমাদের কার্যক্রম বন্ধ করছি। দেউলিয়া অবস্থা থেকে পুনর্গঠনের জন্য সিলভার এয়ারওয়েজ অন্য একটি এয়ারলাইন হোল্ডিং কোম্পানির কাছে তার সম্পদ বিক্রির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। ফলে প্রতিষ্ঠানটি ফ্লোরিডা, বাহামা এবং ক্যারিবিয়ানে সিলভারের ফ্লাইট কার্যক্রম চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দয়া করে বিমানবন্দরে যাবেন না। সমস্ত ক্রেডিট কার্ড কেনাকাটার টাকা আপনার ক্রেডিট কার্ড কোম্পানি বা আপনার ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফেরত দেওয়া হবে।’
সিলভার এয়ারওয়েজের প্রধান কার্যালয় ফ্লোরিডার ফোর্ট লডারডেলে। এটি ফ্লোরিডার আরও চারটি শহর - টাম্পা, কী ওয়েস্ট, টালাহাসি এবং পেনসাকোলা - এবং বাহামা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ফ্লাইট পরিচালনা করতো।
গত বছরের ডিসেম্বরে বিমান সংস্থাটি তার ১৩তম বার্ষিকী উদযাপন করে। কিন্তু কয়েকদিন পর তারা দেউলিয়া হওয়ার জন্য আবেদন করার পরিকল্পনা নেয়। সূত্র: এনডিটিভি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত