শিরোনাম
Passenger Voice | ১০:৪৪ এএম, ২০২৫-০৫-৩১
ঈদুল আজহা উপলক্ষে জামালপুর থেকে ঢাকার উদ্দেশে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন চালু করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবার হাজারেরও বেশি গবাদি পশু রাজধানীতে যাবে বলে আসা করছে কর্মকর্তারা।
শনিবার (৩১ মে) সকালে বিষয়টি জানিয়েছেন জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শাহিন আলম।
আগামী ২ (সোমবার) ও ৩ জুন (মঙ্গলবার) জেলার ইসলামপুর ও মেলান্দহ স্টেশন থেকে ট্রেনে করে এসব গবাদি পশু নিয়ে যাবেন ব্যবসায়ীরা।
ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহিন আলম বলেন, এবার ৬৫ থেকে ৭০টি ওয়াগনে গবাদি পশু রাজধানীতে যাবে। ইতোমধ্যে ব্যবসায়ীরা বুকিং দিচ্ছেন। ২ তারিখ ও ৩ তারিখ গবাদি পশু নিয়ে যাবে ক্যাটল স্পেশাল ট্রেন। প্রতিটি ওয়াগানে ১৬টি করে গরু বহন করা হবে, একটি ক্যাটল স্পেশাল ট্রেনে ১১২০ টির মতো গরু নেওয়া যাবে। রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবসায়ীদের জন্য কম খরচে সুন্দর ব্যবস্থা রেখেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত