শিরোনাম
Passenger Voice | ১১:১১ এএম, ২০২৫-০৫-২৯
রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (১৫)। তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি ও প্যান্ট। বুধবার (২৮ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহত কিশোরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা কমলাপুর রেলওয়ে পুলিশ কনস্টেবল মো. আ. রাজ্জাক বলেন, সন্ধ্যায় কমলাপুর রেলস্টেশনের ৭ নং প্লাটফর্ম থেকে রক্তাক্ত দুই পা বিচ্ছিন্ন আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
তিনি বলেন, যে কোনও ট্রেনে কাটা পড়ে সে গুরুতর আহত হয়। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন তার অবস্থা গুরুতর। আহত ওই কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত কিশোর ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত