শিরোনাম
Passenger Voice | ০৪:৪৭ পিএম, ২০২৫-০৫-২৭
শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি এবং নিলয় মোটরস লিমিটেড একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ড হোল্ডাররা মোটরসাইকেল ক্রয়ে মাসিক কিস্তি (ইএমআই) সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি ও হেড অব ডিসট্রিবিউশন মামুর আহমেদ এবং নিলয় মোটরসের প্রাইম ব্যাংক ও নিলয় মোটরসের মধ্যে চুক্তি স্বাক্ষরহেড অব করপোরেট সেলস তানিম কোরেশী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের করপোরেট ও ইনস্টিটিউশন ব্যাংকিং বিভাগের এসইভিপি সাজিদ রহমান; ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; নিলয় মোটরসের করপোরেট সেলস বিভাগের ম্যানেজার তানভির আদনান; একই বিভাগের অ্যাসিটেন্ট ম্যানেজার বিলাশ দেব এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ও উদ্ভাবনী সেবা প্রদানে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য পূরণ হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত