শিরোনাম
Passenger Voice | ১১:০০ এএম, ২০২৫-০৫-২৩
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ২ জুন ভ্রমণ করতে চান তাদের টিকিট আজ থেকে পাওয়া যাচ্ছে। শুক্রবার (২৩ মে) সকাল ৮টায় অনলাইনে ২ জুনের টিকিট বিক্রি শুরু হয়।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে ও ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।
এদিকে ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের অগ্রীম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রীম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে। ঈদযাত্রার সব টিকিট কিনতে হবে অনলাইনে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত