শিরোনাম
Passenger Voice | ১১:৩০ এএম, ২০২৫-০৫-২০
মেট্রোরেলে যাতায়াতকারীদের মধ্যে যারা সাইকেল ব্যবহার করে স্টেশনে যান তাদের জন্য স্টেশনে সাইকেল পার্কিয়ের ব্যবস্থার পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে এ কথা জানানো হয়েছে।
পোস্ট বলা হয়, ডিএনসিসির ইনোভেশন ল্যাব বর্তমানে ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে সাইকেল পার্কিং স্টেশন তৈরির সম্ভাবনা অনুসন্ধান করছে। এজন্য একটি জরিপ পরিচালনা করা হচ্ছে। সেই জরিপে অংশ নেওয়ার জন্য এই ঠিকানায় (https://ee.kobotoolbox.org/x/uhwlzT4u) তথ্য জানাতে নগরবাসীকে অনুরোধ জানানো হয়।
বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদও তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেছেন। জরিপে জানতে চাওয়া হয়েছে-ব্যবহারকারীর বয়স, জেন্ডার, পেশা, বর্তমানে কোন এলাকায় বসবাস করছেন, কতবার মেট্রোরেল ব্যবহার করেন, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান কোন এলাকায়, সাইকেল চালাতে পারেন কিনা, সাইকেল আরোহীদের জন্য ঢাকায় কীভাবে উপযুক্ত পরিবেশ তৈরি করা যায় এমন পরামর্শ জানতে চাওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মূলত তারা এই জরিপ পরিচালনা করে যদি দেখেন, মানুষ সাইকেল ব্যবহার করে মেট্রোরেল স্টেশনে যেতে চান এবং সেখানকার পার্কিংয়ে সাইকেল রেখে মেট্রোতে করে কর্মক্ষেত্রে যাবেন, আবার ফিরে এসে সেই পার্কিং থেকে সাইকেল নিয়ে বাসায় যাবেন- তাহলে মেট্রোরেল স্টেশনগুলোতে নির্দিষ্ট ফি’র মাধ্যেমে সাইকেল পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এতে মানুষ সাইকেল চালিয়ে যাতায়াতে অভ্যস্ত হবেন বলে জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত