শিরোনাম
Passenger Voice | ০৫:৫৩ পিএম, ২০২৫-০৫-১৯
পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার প্রধান সড়কসমূহের ফুটপাত মেরামতের জন্য নির্দেশ দিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।
সোমবার ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জনগুরুত্বপূর্ণ প্রগতি সরণি, মিরপুর রোড, সাতরাস্তা, এয়ারপোর্ট রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, রিং রোড, সাত মসজিদ রোড, মাহবুব মোর্শেদ সরণি, একে খন্দকার সড়ক, মহাখালী হতে গুলশান-১ সড়কসহ অন্যান্যগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ডিএনসিসির প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন।
ডিএনসিসির তথ্য কর্মকর্তা ফারজানা ববি জানান, প্রশাসকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী কর্তৃক জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট সড়কসমূহের মেরামত কার্যক্রম শুরু করা হচ্ছে এবং আসন্ন ঈদের পূর্বে মেরামত কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত ফুটপাতসমূহের মেরামতের আগের ছবি ও মেরামতের পরের ছবি ব্যবহার করে প্রতিবেদন দাখিল করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত