শিরোনাম
Passenger Voice | ০৪:৫১ পিএম, ২০২৫-০৫-১৭
কক্সবাজারের চকরিয়ার চাল বোঝায় পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই যাত্রী।
শুক্রবার (১৬ মে) রাত ১২টার দিকে উপজেলার শান্তিবাজার-কাকারা-মানিকপুর-ইয়াংছা সড়কের চকরিয়া উপজেলার কাকারা মাঝেরফাঁড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে শহীদুল ইসলাম (৩১) ও উপজেলার পূর্ব বড় ভেওলা ফজুমিয়াজী চর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কায়সার (৩৫)। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানান চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সুরাজপুর ৯ নম্বর ওয়ার্ডের ‘আর্মি সরোয়ারের রাস্তার মাথায়’ ইয়াংছা সড়কে পিকআপভ্যান চিরিংগামুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত