শিরোনাম
Passenger Voice | ০৪:২২ পিএম, ২০২৫-০৫-১৭
কামরুল হাসান: চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মো. শামসুল আলম (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কোট্টা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম স্থানীয় বাঁশবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামসুল আলম কোট্টা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে মুহুর্তেই তিনি রাস্তার পাশে ছিঁটকে পড়েন এবং তাৎক্ষনিক গুরুতর আহত শামসুল আলমকে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনো।
এবিষয় বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন বলেন, এ ঘটনায় প্রাইভেট কার এবং চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত