শেয়ারপ্রতি ৫০ পয়সা দেবে নিটল ইন্স্যুরেন্স

Passenger Voice    |    ১১:৫৭ এএম, ২০২৫-০৫-১৪


শেয়ারপ্রতি ৫০ পয়সা দেবে নিটল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারপ্রতি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ বা শেয়ারপ্রতি ৫০ পয়সা। এবং বাকি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ বা প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ৫টি শেয়ার পাবে শেয়ারধারীরা। 

সোমবার (১২ মে)  অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  মঙ্গলবার (১৩ মে) ডিএসই ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৮ পয়সা। আগামী ১৯ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুন।

একই দিনে প্রতিষ্ঠানটি গত ৩১ মার্চ ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সে অনুযায়ী আলোচ্য প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪২ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ১৪ পয়সা ছিল। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৭২ পয়সা।