শিরোনাম
Passenger Voice | ১১:১২ এএম, ২০২৫-০৫-১৪
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন মাসব্যাপী ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের রেফ্রিজারেটর জিতেছেন তিন গ্রাহক।
তিন বিজয়ীরা হলেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের টানবাজার উপশাখার মোসা. হামিদা, ফেনীর পরশুরাম এসএমই শাখার অধীন এজেন্ট আউটলেটের মো. এয়াকুব ও চট্টগ্রামের সীতাকুন্ড শাখার অধীন এজেন্ট আউটলেটের অজিফা খাতুন।
সোমবার (১২ মে) ওই ব্যাংকের টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের উপস্থিতিতে ড্র’র মাধ্যমে যথাক্রমে মরিশাস, ওমান এবং কাতার থেকে পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে তারা বিজয়ী হন।
এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনপ্রধান মো. মোতাহার হোসেন মোল্লা ও ওভারসীস ব্যাংকিং ডিভিশনপ্রধান মোহাম্মদ শাহাদাত হোসেনসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ৩১ মে পর্যন্ত চলমান এ ক্যাম্পেইনে বিশ্বের যে কোনো দেশ থেকে ওয়ের্স্টান ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে তিনটি করে মোট ১২টি ফ্রিজার উপহার দেওয়া হবে।
এ ছাড়া শাখা-উপশাখা ও এজেন্ট আউটলেট থেকে ৫০ হাজার রেমিট্যান্স সুবিধাভোগীকে ব্যাকপ্যাক দেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত