শিরোনাম
Passenger Voice | ০১:২৭ পিএম, ২০২৫-০৫-১৩
বরিশাল নগরীর সিএন্ডবি এক নম্বর পুল এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ঠিকাদার নিহত হয়েছেন। সোমবার (১২ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালুশাহ সড়কের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মো. মাহবুবুর রহমান (৬০) ও করিম কুটির এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন (৪০)।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুইজন ঠিকাদার একই মোটরসাইকেলে ছিলেন। তারা কাজিপাড়া থেকে এক নম্বর সিএন্ডবি পুল এলাকা দিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কে ওঠেন। ওই সময় শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে জানিয়ে বলেন, স্বজনরা নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে নিয়ে গেছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত