শিরোনাম
Passenger Voice | ১২:২৪ পিএম, ২০২৫-০৫-০৯
সাভারে ঠিকানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের পেছনে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় দুইজন ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৯ মে) সকাল ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শায়েত শেখ (৪০), মো. হোসাইন (৫৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে ঠিকানা পরিবহনের বাসের পেছনে দ্রুত গতিতে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় ওই দুই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তের ওপর ভিত্তিতে করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। তবে ট্রাক ও বাসের চালক এবং হেলপার পলাতক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত