এইচএসসি পাসেই বিমানবন্দরে চাকরির সুযোগ, আবেদন শুরু

Passenger Voice    |    ১১:০২ এএম, ২০২৫-০৫-০৭


এইচএসসি পাসেই বিমানবন্দরে চাকরির সুযোগ, আবেদন শুরু

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমানসংস্থাটি বিমানবন্দরে অ্যাসোসিয়েট - এয়ারপোর্ট সার্ভিস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: অ্যাসোসিয়েট - এয়ারপোর্ট সার্ভিস
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলায় সাবলীল (লেখা ও কথা উভয় ক্ষেত্রেই)।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: সর্বোচ্চ ২৫ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: ১৮,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৩ মে ২০২৫