শিরোনাম
Passenger Voice | ১০:৫৮ এএম, ২০২৫-০৫-০৬
চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।
বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া। সেখানেও রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সামনে থেকে সরিয়ে দেয়া হয়েছে সাংবাদিকদের।
এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই অপেক্ষায় আছেন বিএনপি নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন। দলীয় ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন তারা।
শুধু বিমানবন্দর নয়, খিলখেত, কুড়িল বিশ্বরোড, বনানী থেকে শুরু করে একবারে গুলশানে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত বিএনপি নেতারা রাস্তার দুই পাশে অবস্থান করছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।
খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশও ব্যাপক তৎপর রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত