রাঙামাটিতে পিকআপচাপায় নিহত ৫

Passenger Voice    |    ১১:২০ এএম, ২০২৫-০৪-২৬


রাঙামাটিতে পিকআপচাপায় নিহত ৫

রাঙামাটিতে কাউখালীতে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালের দিকে উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যায়।