শিরোনাম
Passenger Voice | ১০:১৫ এএম, ২০২৫-০৪-২৩
কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা চট্টগ্রাম রেল সড়কের উপজেলার মাধবপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যে কোন সময় ওই তিন যুবক ট্রেনে কাটা পরে থাকতে পারে। কোন ট্রেনে তারা কাটা পরেছেন বিষয়টি জানার চেষ্টা চলছে। তবে এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ গুলো উদ্ধার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত