শিরোনাম
Passenger Voice | ১২:০৮ পিএম, ২০২৫-০৪-১৬
ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজার কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই এপ্রিল) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন।
এ সভায় ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ মারুফ সভাপতিত্ব করেন।
এ সময় প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পনসর এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক সর্বজনাব আব্দুল্লাহ আল আহসান, আলতাফ হোসাইন সরকার, খন্দকার মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জসিম উদ্দিন, আমিরউল্লাহ, স্পনসর শেয়ার হোল্ডার খন্দকার জামিল উদ্দিন, স্বতন্ত্র পরিচালক আহবাব আহমেদ, ডক্টর মোহাম্মদ আলী তসলিম, ফিরোজ আহমেদ, প্রফেসর বিলকিস আরা বেগম উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আখলাকুর রহমান (করপোরেট ব্যাংকিং), মোহাম্মদ মোস্তাক আহমেদ, শেখ আব্দুল বাকিরসহ ঢাকা ব্যাংকের দেশের সব শাখার ম্যানেজার, ম্যানেজার অপারেশন ও ডিভিশনসের প্রধান।
সভায় One Team, One Vision- Achieving Growth Through Synergy এই স্লোগানকে সঙ্গে নিয়ে ২০২৫ সালের ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত